কেপমারি করলো একদল দুষ্কৃতী - The News Lion

কেপমারি করলো একদল দুষ্কৃতী




দি নিউজ লায়ন ; কেপমারি করলো একদল দুষ্কৃতী। একেবারে খরিদ্দার সেজে। ধরাও পড়ে যায় দুষ্কৃতিদের একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার তালবোনা এলাকায়। দোকান মালিক গৌতম দেবনাথ জানান, এদিন একজন দোকানে এসে প্রথমে একটি বিশেষ কোম্পানির সরষের তেল চায়। সেই সময় আর একজন এসে একটি ২ হাজর টাকার নোটের ভাঙানি চান। 


তিনি টাকার থলি খুলে তা ভাঙিয়ে দেন। তখন তেল নিতে আসা যুবক বলেন অন্য কোম্পানির তেল দিতে। তা দেওয়ার আগে আর একজন এসে অন্য মাল কিনে কম টাকা দিয়ে চলে যাচ্ছিল। তিনি তখন যাকে ধরতে দোকানের বাইরে বেরিয়ে যান। সেই সময় দোকানে থাকা যুবক যিনি তেল কিনতে গিয়েছিল সে টাকার থলি থেকে সব টাকা হাতিয়ে নেয়। বাইরের অপেক্ষায় থাকা বাইক আরোহীকে দিয়ে দেয়।


 কিন্তু সে আর পালাতে পারেনি। ধরা পড়া যায় ওই দুষ্কৃতি। যদিও পালানোর সময় একজন ধরা পড়ে গিয়েছে। তাকে গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। পুলিশ ওই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম গোপাল দাস। বাড়ি হুগলি জেলার আদিসপ্তগ্রামে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.